ঝিনাইদহের হরিপুর হতে ভরতপুর গ্রামের রাস্তার বেহাল দশা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ৩০, ২০২১

ঝিনাইদহের হরিপুর হতে ভরতপুর গ্রামের রাস্তার বেহাল দশা





ঝিনাইদহ প্রতিদিনঃ


দেশ স্বাধীনের পর থেকে ইটের মুখ চোখে দেখেনি ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর হতে ভরতপুরগামী কাঁচা রাস্তাটি। স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে এলাকাবাসী একাধিকবার ধরনা ধরেও কোন লাভ হয়নি। তাই স্থানীয় গ্রামবাসীরা সবাই মিলে চাঁদা তুলে নিজ উদ্যোগে এইরাস্তা মেরামতের বিষয়টি সর্ব মহলে প্রশংসিত হয়েছে।ঝিনািদহ সদর উপজলোর বিভিন্ন রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন হলওে মহারাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হরিপুর থেকে ভরতপুরগামী দেড় কিলোমিটার ও ভরতপুর থেকে খামারাইলগামী ২ কিঃমিঃ গুরুত্বপূর্ন এই কাঁচা রাস্তাটি গ্রামবাসীর গলার কাঁটা হয়ে দাড়িয়েছে।

 

প্রতিবছর বর্ষা মৌসুমে এই কাঁচা রাস্তাটি কাদায় সয়লাব ও গরমে থাকে ধূলা। রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারনে ৩-৪ টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুধু তাই নয় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামের স্কুল-কলেজের পড়ুয়া শিক্ষার্থী,ব্যবসায়ী ও চাকরিজীবীদের। এমনকি অসুখ বিশুখে চিকিৎসা নিতে বিড়ম্বনার শিকার হতে হয় তাদের।                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    

স্থানীয় বাসিন্দারা জানান একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের সবাইকে রাস্তার বিষয়ে অবগত করেও কোন লাভ হয়নি, যে কারনে নিজ ও গ্রামবাসীর অর্থায়নে রাস্তাটি মেরামত করা হচ্ছে।স্থানীয় মেম্বর আহম্মদ আলী ও চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া বলেন, এ রাস্তাটি আশু সংস্কার হওয়াপ্রয়োজন।জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন একটু সদয় দৃষ্টি দিয়ে এলাকাবাসীর কষ্ট লাঘবে মনোযোগী হবেন এমনটি প্রত্যাশা এলাকাবাসী।

Post Top Ad

Responsive Ads Here