মদ ভেবে এসিড খেলেন নিরাপত্তাকর্মী, হারালেন প্রাণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ২০, ২০২১

মদ ভেবে এসিড খেলেন নিরাপত্তাকর্মী, হারালেন প্রাণ



ডেস্ক/চট্টগ্রাম:

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় মদ ভেবে এসিড খেয়ে দহরঞ্জন ত্রিপুরা নামে একজনের মৃত্যু হয়েছে।


শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি। এর আগে, সকালে উপজেলার এসআরএস শিপ বেকার্স নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে।


মৃত দহরঞ্জন কারখানাটির নিরপত্তাকর্মী ছিলেন। এ ঘটনায় অসুস্থ ধনেশ্বর ত্রিপুরা নামে আরো এক নিরপত্তাকর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন।


চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে সীতাকুণ্ড থেকে মদ ভেবে এসিড খেয়ে ফেলা দুজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে বিকেলে একজনের মৃত্যু হয়েছে। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here