গ্রামে অগ্রাধিকার ভিত্তিতে বয়স্কদের আগে ভ্যাকসিন দেয়া হবে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৩, ২০২১

গ্রামে অগ্রাধিকার ভিত্তিতে বয়স্কদের আগে ভ্যাকসিন দেয়া হবে

 


‌


সময় সংবাদ ডেস্কঃ


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আমরা পঞ্চাশোর্ধদের অগ্রাধিকার দেব। কারণ তাদের মৃত্যু ৮০ থেকে ৯০ শতাংশ। গ্রামের বয়স্করা বেশি মৃত্যুবরণ করছেন। সেজন্য ভ্যাকসিন গ্রামে নিয়ে যাচ্ছি। সেখানে  অগ্রাধিকার ভিত্তিতে বয়স্কদের ভ্যাকসিন দেব। 

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ৭ আগস্ট থেকে দেশের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে। সাত দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় এক কোটি ভ্যাকসিন দেওয়া হবে। আমাদের হাতে সোয়া কোটি ভ্যাকসিন আছে। এ মাসে আরো এক কোটি ভ্যাকসিন হাতে এসে পৌঁছাবে। ফলে ভ্যাকসিন কর্মসূচি চলবে।


দেশে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ অনেক দূর এগিয়ে গেছে। আমরা এরই মধ্যে আইন মন্ত্রণালয়ের অনাপত্তি পেয়ে গেছি। ভ্যাকসিনের পাশাপাশি মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ। এটি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে চাই।

জাহিদ মালেক বলেন, হাসপাতালের ৯০ শতাংশ আসন এখন পূর্ণ। আর আইসিইউ ৯৫ শতাংশ পূর্ণ। তাই একটা ফিল্ড হাসপাতাল তৈরি করছি। সেই কাজ চলমান। সেখানে ছয়শ’র মতো সিট পাব। পর্যায়ক্রমে সেটা এক হাজার বেডে উন্নীত করা হবে। যারা অল্প আক্রান্ত তাদের জন্য আলাদা হোটেল ভাড়া করার চিন্তা করছি। সেখানে ডাক্তার-নার্সসহ অক্সিজেন ব্যবস্থা থাকবে। কারণ হাসপাতাল করার জায়গা নেই। হাসপাতাল খালিও নেই। এখন হোটেল খুঁজছি। যেখানে মৃদু আক্রান্তদের জন্য ব্যবস্থা করতে পারি।


Post Top Ad

Responsive Ads Here