গণপরিবহন চালুর বিষয়ে নতুন যে সিদ্ধান্ত জানিয়েছে সরকার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৩, ২০২১

গণপরিবহন চালুর বিষয়ে নতুন যে সিদ্ধান্ত জানিয়েছে সরকার




সময় সংবাদ ডেস্কঃ



 করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদফতরের সুপারিশের পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট পর্যন্ত বিধি-নিষিধ বাড়ানো হয়েছে। টিকা নেয়া সাপেক্ষে ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়া হবে। ওইদিন থেকে সীমিত পরিসরে গণপরিবহণ চলবে। 

মঙ্গলবার কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিধি-নিষিধের ব্যাপারে নতুন এ সিদ্ধান্ত জানান মন্ত্রী।


তিনি বলেন, টিকা নেয়া ছাড়া কেউ দোকানপাট খুলতে পারবেন না। ৭ থেকে ৯ আগস্টের ভেতরে দোকানিদের টিকা নিতে হবে। তা না হলে দোকান খোলা যাবে না।


তিনি আরো বলেন, বাসের ড্রাইভার ও হেলপারদের নিজ নিজ ওয়ার্ড থেকে টিকা নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। টিকা নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবেন না। 


সভায় ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ জন সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, আইইডিসিআর পরিচালকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।


উল্লেখ্য, গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে কঠোর বিধি-নিষেধ আরোপ করে সরকার। তা শেষ হবে ৫ আগস্ট মধ্যরাতে। এরই মধ্যে গত ১ আগস্ট থেকে রফতানিমুখী শিল্প-কলকারখানা খুলে দেওয়া হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় কঠোর বিধি-নিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here