ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২২৬ জন হাসপাতালে ভর্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১০, ২০২১

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২২৬ জন হাসপাতালে ভর্তি


 

সময় সংবাদ ডেস্কঃ



গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ২২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকাতেই ২১১ জন।

মঙ্গলবার রাজধানীর স্বাস্থ্য অধিদফতরের তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোববার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ২২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় হাসপাতালে নতুন ২১১ জন এবং ঢাকার বাইরে নতুন ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 


চলতি বছরের প্রথমদিন থেকে এখন পর্যন্ত সারাদেশে ৪ হাজার ৯৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here