সময় সংবাদ ডেস্কঃ
সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে নিজেকে জড়িয়ে ফেলেছে, তাদের শাস্তি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। অপরাধে জড়িত থাকার প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
শুক্রবার সকালে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, পুলিশ বাহিনীর দুই একজন সদস্য অন্যায় করতে পারেন। আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে। সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে নিজেকে জড়িয়ে ফেলেছেন তাদেরও শাস্তি হবে।
মন্ত্রী আরো বলেন, করোনাকালে পুলিশ বাহিনী উজ্জ্বল ভূমিকা পালন করেছে। তাদের অনেক ভালো কাজ আছে। ১০ বছর আগের বাহিনী আর এখনকার বাহিনীর মধ্যে অনেক গুণগত পরিবর্তন হয়েছে।

