আজকের টপ টেন নিউজ বুলেটিন,top ten news(18.8.2021) - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১৮, ২০২১

আজকের টপ টেন নিউজ বুলেটিন,top ten news(18.8.2021)

top ten news

 


*দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু



চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩০৬ জনসহ এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬ হাজার ৬৫৫ জন। 


বুধবার সন্ধ্যায় সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৭৩ জন।


*দেশে একদিনে করোনায় মৃত্যু-আক্রান্ত কমেছে


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৭২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭১৯ জনে।


বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৪৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনে।


*উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সচিবদের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর


প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিদ্যমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে সরকারের গৃহীত উন্নয়ন পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে সচিবদের নির্দেশ দিয়েছেন।


প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যানগুলো মাথায় রেখে গৃহীত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন যেন যথাযথভাবে হয়। কেননা, আমাদের একটাই লক্ষ্য তৃণমূল পর্যায়ের মানুষগুলো যেন উন্নত জীবন পায়।


বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা বিভাগের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।


*মুনিয়ার আত্মহত্যা: অব্যাহতি পেলেন আনভীর


রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।


বুধবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন। 


এর আগে, গতকাল মঙ্গলবার মামলার বাদী নুসরাত জাহান তানিয়া এ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবীরা এই প্রতিবেদন গ্রহণের জন্য শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বুধবার আদালত বাদীর নারাজির আবেদন গ্রহণ না করে এ মামলা থেকে আনভীরকে অব্যাহতি দেন।


*সার চাইলো বাংলাদেশ, আম চায় রাশিয়া


রাশিয়া থেকে জিটুজি ভিত্তিতে ডিএপি ও পটাশিয়াম সার আনতে চায় বাংলাদেশ। এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহের কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।


অন্যদিকে বাংলাদেশের আমের সুনাম করে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি. মান্টিটস্কি। তিনি বলেছেন, বাংলাদেশের আম অত্যন্ত সুস্বাদু ও উন্নত মানের। রাশিয়াতে এ আম রফতানির বিপুল সম্ভাবনা রয়েছে। আম নিতে রাশিয়ার আগ্রহ রয়েছে।


কৃষিমন্ত্রীর সঙ্গে বুধবার ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সচিবালয়ে সাক্ষাৎকালে দুপক্ষ এ আগ্রহ ব্যক্ত করেন।


*শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল বন্ধ ঘোষণা


তীব্র স্রোতের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার পর্যন্ত নৌপথে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।


সংস্থাটির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম বুধবার বেলা সাড়ে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেছেন, পদ্মায় তীব্র স্রোতের কারণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আর আমাদের ফেরিগুলো বর্তমানে পদ্মার স্রোতের সঙ্গে পেরে উঠতে পারছে না। পদ্মা শান্ত হলে পুনরায় ফেরি খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে।


*পবিত্র আশুরার ছুটি পুনরায় নির্ধারণ করলো সরকার


পবিত্র আশুরার ছুটি পুনরায় নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারের পরিবর্তে এ ছুটি শুক্রবার করা হয়েছে।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


ওই প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ‘আশুরা’ উপলক্ষে ছুটির নির্ধারিত তারিখ ১৯ আগস্টের (বৃহস্পতিবার) পরিবর্তে ২০ আগস্ট (শুক্রবার) পুনরায় নির্ধারণ করা হলো।


*ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজধানীতে ঢুকছে প্রজনন ক্ষমতা নষ্টকারী ভয়ংকর মাদক ‘এস্কাফ’


 

নতুন মোড়কে ভারত থেকে দেশে আসছে প্রজনন ক্ষমতা নষ্টকারী নতুন এক মাদক ‘এস্কাফ’। এতদিন যারা ফেনসিডিলের কারবার করতেন, তারা এখন নতুন এই মাদক কারবারে জড়িয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা বলছেন, ফেনসিডিল ও এস্কাফ মূলত একই জিনিস। বিশেষজ্ঞরা বলছেন, এটি সেবনে কিডনি ও লিভার অকেজো হয়ে পড়ে। আরেকটি বড় ক্ষতির দিক হচ্ছে, দীর্ঘদিন সেবনে নষ্ট হয়ে যায় পুরুষের প্রজনন ক্ষমতাও। 


গত ২৫ জুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) খিলগাঁওয়ের নাগদারপাড় সেতুসংলগ্ন এলাকা থেকে ১৮৪ বোতল এস্কাফ জব্দ করে। এ ঘটনায় চারজনকে গ্রেফতারও করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. জুয়েল, মো. হুমায়ুন, মো. সাদেক ও মো. লিটন।


*শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রস্তুত মন্ত্রণালয়: শিক্ষামন্ত্রী


শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


বুধবার বিকেলে সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি অনুকূল হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংক্রমণের হার যে পর্যায়ে এলে বিজ্ঞানসম্মতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে সে সময় এলেই খুলে দেওয়া হবে।


*নারকেল গাছের মাথায় বসেছিলেন দিনমজুর, ৫ ঘণ্টা পর নামালো লাশ

নিজ বাড়ির আঙিনায় নারকেল পাড়তে গাছে ওঠেন ৫০ বছর বয়সী নিজার লস্কর। গাছে উঠে নারকেলও পাড়েন তিনি। কিন্তু ২০ মিনিট পার হলেও বাড়ি না ফেরায় খুঁজতে থাকেন স্বজনরা। একপর্যায়ে তাকে সেই গাছের মাথায় বসে থাকতে দেখেন তারা। প্রায় পাঁচ ঘণ্টা পর নিজারের লাশ নামায় ফায়ার সার্ভিস।


ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায়। নিজার লস্কর উপজেলার শাসন গ্রামের আওয়াল লস্করের ছেলে। তিনি নারকেল গাছেই স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করছে স্থানীয়রা।

Post Top Ad

Responsive Ads Here