দৈনিক তরুণ কণ্ঠের সাফল্যে ঈর্ষান্বিত চক্রের প্রতারণা হতে সাবধান! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০২, ২০২১

দৈনিক তরুণ কণ্ঠের সাফল্যে ঈর্ষান্বিত চক্রের প্রতারণা হতে সাবধান!



সময় ডেস্কঃ


প্রকাশনার এক যুগে পা দিচ্ছে দৈনিক তরুণ কণ্ঠ। ঢাকা থেকে প্রকাশিত সরকারি মিডিয়াভুক্ত দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকা ২০১৬ সালে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর হতে ঘোষণাপত্র গ্রহণ করে। প্রকাশনার শুরু থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে জাতীয় দৈনিক পত্রিকা হিসেবে দৈনিক তরুণ কণ্ঠ সারাদেশে ও বিদেশে বহুল প্রচারিত পত্রিকা হিসেবে স্থান করে নিয়েছে। এবং দেশের একটি জনপ্রিয় পত্রিকা হিসেবে সুনাম অর্জন করেছে।  


এছাড়াও প্রিন্ট ভার্সন এর পাশাপাশি অনলাইনেও দ্রুত সংবাদ পরিবেশনের ফলে পত্রিকাটি সর্ব মহলে সমাদৃত। কিন্তু সম্প্রতি কিছু অসাধু চক্র অবৈধ উপায়ে লাভবান হওয়ার জন্য দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকা ও নিজস্ব অনলাইন সংস্করণ (www.dailytorunkantho. com) এই নামের সাথে বাংলায় ও ইংরেজিতে অনেকাংশে হুবহু মিল রেখে  অনুমোদনহীন ওয়েবসাইট, ফেইসবুক, পেইজ আইডি খুলে এবং দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার নাম ব্যবহার করে প্রতারণায় লিপ্ত রয়েছেন। এমন প্রতারণা ও জালিয়াতির বিষয়ে উপযুক্ত তথ্যের ভিত্তিতে দৈনিক তরুণ কণ্ঠ পরিবার  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

এমতাবস্থায় দৈনিক তরুণ কণ্ঠ' র সম্মানিত পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্ক্ষী, সংবাদিকসহ সকলকে উল্লেখিত  অসাধু চক্র হতে সাবধানতা অবলম্বন করতে অনুরোধ করছি।  অন্যথায় এমন অসাধু চক্রের দ্বারা প্রতারিত হলে দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকা কতৃপক্ষ দায়ী থাকিবে না বলে  দৈনিক তরুণ কণ্ঠ' র প্রকাশক - প্রধান সম্পাদক রফিকুল ইসলাম শান্ত।



Post Top Ad

Responsive Ads Here