সড়কে পড়ে ছিল যুবকের লাশ, বাড়ি নিয়েগেলেন স্বজনরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১০, ২০২১

সড়কে পড়ে ছিল যুবকের লাশ, বাড়ি নিয়েগেলেন স্বজনরা


  


জেলা প্রতিনিধিঃ



নোয়াখালীর সেনবাগে সড়কের পাশে পড়ে থাকা ৪০ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছেন স্বজনরা।

শুক্রবার ভোরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেবারহাট বাজারের সেবারহাট মোহাম্মদীয় শাহী জামে মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।


নিহতের নাম মো. নাসির উদ্দিন। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার এয়াকুবপুর গ্রামের ননা মিয়া বাড়ির নুর মোহাম্মদ মনা মিয়ার ছেলে ও তিন সন্তানের বাবা ছিলেন।


স্থানীয়রা জানায়, ভোরে মোহাম্মদীয় শাহী জামে মসজিদের পাশে লাশটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু দীর্ঘক্ষণ পার হলেও লাশটি উদ্ধার করেনি পুলিশ। এরপর সকাল পৌনে ৯টার দিকে লাশটি বাড়ি নিয়ে যান নিহতের স্বজনরা

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, নিহতের ডান হাতে আঘাতের চিহ্ন ছিল। সেখান থেকে রক্ত বের হচ্ছিল। লাশের এ অবস্থা দেখে পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।


সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের সদস্যরা লাশটি নিয়ে যান।

Post Top Ad

Responsive Ads Here