জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মৌলভীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মনোয়ারা বেগম নামে ৪২ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত মনোয়ারা বেগম মৌলভীপাড়া এলাকার আব্দুল শুক্কুরের স্ত্রী। তিনি ছয় সন্তানের মা ছিলেন।
মৌলভীপাড়ার বাসিন্দা জহির উদ্দিন বলেন, টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মনোয়ারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মনোয়ারার স্বামী বলেন, পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে এ ঘটনা ঘটে। প্রতিবেশীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ওসি সাইফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে।

