বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০২, ২০২১

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু




বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: 


ফরিদপুরের বোয়ালমারীতে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধার নাম কমলা রানী কীর্ত্তনীয়া (৬০)। তিনি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের আরাজী-বাইখীর গ্রামের ক্ষিরোদ কীর্ত্তনীয়ার স্ত্রী। নিহত বৃদ্ধার ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

নিহতের স্বামী ক্ষিরোদ কীর্ত্তনিয়া জানান, আমার স্ত্রী কমলা রানী কীর্ত্তনীয়া বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ি সংলগ্ন আদমের গেট নামক স্থানের রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মেইল ট্রেন টুঙ্গিপাড়া এক্সপ্রেসে তিনি কাটা পড়েন। তিনি শ্রবণ প্রতিবন্ধী এবং দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীনতায় ভূগছিলেন।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, রেল দুর্ঘটনার সংবাদ পেয়েছি। এ বিষয়ে রেল পুলিশ কর্তৃপক্ষই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Post Top Ad

Responsive Ads Here