প্রসূতির স্বজনদের হামলায় চিকিৎসক আহত, গ্রেফতার ৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১১, ২০২১

প্রসূতির স্বজনদের হামলায় চিকিৎসক আহত, গ্রেফতার ৩

 





জেলা প্রতিনিধিঃ




ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি রোগীর স্বজনদের হামলায় এক চিকিৎসকসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ওই প্রসূতির স্বামী ও দুই ভাইকে আটক করেছে।

শনিবার দুপুরে ওই নারী ডেলিভারির ১ ঘণ্টা পরে ওয়াশরুমে গেলে মাথা ঘুরে পড়ে যান। এ সময় স্বজনরা তাকে (প্রসূতিকে) জিন-ভুতে ধরেছে বলে ঝাড়-ফুঁকের জন্য হাসপাতাল থেকে নিয়ে যেতে চাইলে চিকিৎসক তাদের বাধা দেন।


এ নিয়ে বাক-বিতণ্ডা সৃষ্টি হয় এবং চিকিৎসক ও হাসপাতালের কর্মচারীদের ওপর হামলা চালায় রোগীর স্বজনরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।


বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোবাইয়েত বিন করিম। তিনি জানান, এ ঘটনায় পুলিশ মাওলানা বেলাল, ইকবাল ও রাজু নামে তিনজনকে আটক করে থানায় নিয়ে গেছে।








































Post Top Ad

Responsive Ads Here