ভারতে একদিনে ২৪ শতাংশ বেশি রোগী আক্রান্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩০, ২০২১

ভারতে একদিনে ২৪ শতাংশ বেশি রোগী আক্রান্ত


 


আন্তর্জাতিক ডেস্কঃ



করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা।

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৫২৯ জন মানুষ। যা আগের দিনের চেয়ে ২৪ শতাংশ বেশি। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৯৮০ জনে।


অন্যদিকে বুধবার ভারতে প্রাণহানির সংখ্যা পৌনে চারশ ছাড়ালেও বৃহস্পতিবার তা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩১১ জন। অর্থাৎ গত এক দিনে প্রাণহানির সংখ্যা কমেছে ৬৭ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৬২ জন।


এদিকে সংক্রমণ প্রায় পাঁচ হাজার বাড়লেও সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে বৃহস্পতিবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে প্রায় পৌনে তিন লাখে।



গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৮ হাজার ৭১৮ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৩ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ২০ জনে। ১৯৫ দিনের মধ্যে যা সর্বনিম্ন।


ভারতের মোট শনাক্ত রোগীর শূন্য দশমিক ৮২ শতাংশ (০.৮২%) বর্তমানে সক্রিয় রোগী। বুধবারের তুলনায় বৃহস্পতিবার এই হার কমেছে। এদিকে ভারতে সুস্থতার হার আরও বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৮৫ শতাংশ। ২০২০ সালের মার্চ মাস থেকে যা সর্বোচ্চ।


অন্যদিকে, ভারতে দৈনিক সংক্রমণের কিছুটা বেড়ে দেড় শতাংশ ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক সংক্রমণের হার ১ দশমিক ৫৬ শতাংশ। গত ৩১ দিন ধরে দেশটিতে এই হার তিন শতাংশের নিচেই রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here