রাজনীতির ময়দান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে জিয়ার দল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১২, ২০২১

রাজনীতির ময়দান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে জিয়ার দল


 


সময় সংবাদ ডেস্কঃ



নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে নতুন মেরুকরণ হবে। বিরোধী দলগুলো নিয়ে সর্ববৃহৎ ঐক্য ‘একমঞ্চ’ কিংবা ‘যুগপৎ’ যেকোনো প্ল্যাটফরমে আন্দোলন হতে পারে। যদি তা না হয়; কেউ না কেউ সামনে এগিয়ে যাবে এবং জনগণও তার পেছনে যাবে। তবে ‘যুগপৎ’ আন্দোলন গড়ে তুলতে বিএনপি ব্যর্থ হলে জিয়ার এই দলটি রাজনীতির ময়দান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। 

সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 


মাহমুদুর রহমান মান্না বলেন, যদিও বিএনপির জাতীয় ঐক্যের ডাকের বিষয়টি স্পষ্ট নয়। জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও চরমোনাই পীরের দলকে নিয়ে যদি ঐক্যের চিন্তা করা হয়, তাহলে তা হবে না। আমরা বিশ্বাস করি, বহির্বিশ্বের শক্তিগুলোও গণতান্ত্রিক মূল্যবোধ রেখেই সবকিছু করবে। তা না হলে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মূল্যবোধের বাইরে কোনো কিছু গ্রহণ করবে না। 


তিনি বলেন, প্রথমত জাতীয় ঐক্য গড়ে তোলার অর্থ হচ্ছে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছে তারই একটা প্রকাশ। এখন এই জাতির মধ্যে কি জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও চরমানোই পীরের দল পড়ে? তাদের নিয়ে ঐক্য হবে? বিএনপি ঠিক কী বোঝাতে চাইছেন তা স্পষ্ট নয়।


বিএনপি ‘একলা চলো নীতিতে’ চলছে কি না-এমন প্রশ্নের জবাবে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, বিএনপি দলগতভাবে সে অধিকার রাখে যে নিজেদের মতো করে চলবে। সেটা যদি হয়, তাহলে বিএনপি একা সফল হবে-এটা ভাবার মতো কোনো পরিস্থিতি এখনো হয়নি। কিন্তু বিএনপি যদি সারাদেশের রাজনীতিকে প্রতিনিধিত্ব করতে চায়, যদি রাজনীতির সামনে থাকতে চায়, তাহলে তাদের সমগ্র জাতির স্বার্থটা বিবেচনায় আনতে হবে।


জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়নি। তবে কার্যত এই জোট নেই।

Post Top Ad

Responsive Ads Here