জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরে ওষুধবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আগুন লেগে যায়। এ সময় মোটরসাইকেল থাকা মা ও ছেলে আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার গোপালগঞ্জ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, সকালে ওষুধবাহী পিকআপ ভ্যানটি দশমাইলের দিকে যাচ্ছিল। গোপালগঞ্জ বাজারের কাছে পৌঁছালে পিকআপ ভ্যানটির সঙ্গে বিপরীত থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মা ও ছেলে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকতা আব্দুল মালেক বলেন, ৯৯৯- এ ফোন পেয়ে তাৎক্ষণিক ওষুধবাহী পিকআপ ভ্যানটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মোটরসাইকেলের পেট্রল থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

