চীন থেকে ক্রয় করা ৫৪ লাখ ১ হাজার ৩০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১১, ২০২১

চীন থেকে ক্রয় করা ৫৪ লাখ ১ হাজার ৩০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে

  



সময় সংবাদ ডেস্কঃ



চীন থেকে বাণিজ্যিকভাবে ক্রয় করা ৫৪ লাখ এক হাজার ৩০০ ডোজ সিনোফার্মের টিকা দেশে এসেছে। শনিবার রাত পৌনে ২টার দিকে টিকাগুলো রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চীন থেকে আসা টিকাগুলো বিমানবন্দরে গ্রহণ করেছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ডা. ছামসুল হক।


এর আগে, শুক্রবার রাতে ফেসবুকে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান চুক্তির ৫৪ লাখ টিকা দেশে আসার কথা জানিয়েছিলেন।


দুই দফায় ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন।



এছাড়া ৩ জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা দেশে আসে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরো ২০ লাখ টিকা এসেছে। ৩০ জুলাই মাসে আসে আরো ৩০ লাখ টিকা।


চীন থেকে গত ১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা দেশে আসে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরো ১৭ লাখ ৭০ হাজার টিকা আসে। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

Post Top Ad

Responsive Ads Here