২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু কমেছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ০১, ২০২১

২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু কমেছে


 



সময়  সংবাদ ডেস্কঃ


দেশে করোনায় এক দিনের ব্যবধানে মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭৮ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৬২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জনে। 


এর আগে, মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৮৬ জনের মৃত্যু হয়। এ নিয়ে করোনায় মোট ২৬ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে আরো ৩ হাজার ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছিল ১৫ লাখ ৬১৮ জনে।






















উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here