দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ০১, ২০২১

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু


  


সময় সংবাদ ডেস্কঃ


দেশে গত ২৪ ঘণ্টায় তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৫ জনের মৃত্যু হয়।

একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৯৫ জন। এরমধ্যে ঢাকায় ২৫০ জন ও ঢাকার বাইরে ৪৫ জনe  আক্রান্ত হয়েছেন।


বুধবার বিকেলে সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৯৫ জন ভর্তি হন। এ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ১৫৬ জনে। এরমধ্য ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি এক হাজার ১৫ জন ও অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৪১ জন।

প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১০ হাজার ৬৫১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন নয় হাজার ৪৪৭ জন রোগী। এ সময়ে ডেঙ্গুতে ৪৫ জনের মৃত্যু হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here