বোয়ালমারীতে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০২, ২০২১

বোয়ালমারীতে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

জেলা প্রশাসক ,ফরিদপুর


আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের আওতায় করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আয়োজনে উপজেলার দাদপুর ইউনিয়ন বোর্ড অফিসে জুম মিটিংয়ের মাধ্যমে বুধবার (১ সেপ্টেম্বর) এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সারা দেশে ভার্চুয়ালি অনুষ্ঠিত এই জুম মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুনীত মুখার্জি। 

কর্মসূচি উপলক্ষে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন বোর্ড অফিসে আয়োজিত অনুষ্ঠানে বুধবার সকাল সাড়ে ১০টায় সশরীরে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. আসলাম মোল্যা, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, ইউএনডিপির ফরিদপুর প্রতিনিধি মো. মনির হোসেন প্রমুখ। 

এর আগে ফরিদপুর জেলা প্রশাসক অতুল চন্দ্র সরকার দাদপুর ইউনিয়ন বোর্ড অফিসে স্থাপিত বঙ্গবন্ধু পাঠাগারের উদ্বোধন করেন।

Post Top Ad

Responsive Ads Here