মাদকের সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ ছাত্রলীগের রাজনীতি করতে পারবে না - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১১, ২০২১

মাদকের সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ ছাত্রলীগের রাজনীতি করতে পারবে না





জেলা প্রতিনিধিঃ




 ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, মাদকের সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ ছাত্রলীগের রাজনীতি করতে পারবে না। ছাত্রলীগ তারাই করবেন সমাজে যাদের ক্লিন ইমেজ আছেন। ছাত্রলীগ হচ্ছে প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড। এ ভ্যানগার্ড সদস্যদের এমন কিছু করা যাবে না- যাতে প্রধানমন্ত্রী কিংবা সংগঠনের বদনাম হয়।

শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।


ছাত্রলীগ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের খবর রাখেন। তার নির্দেশেই যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় ছাত্রলীগ। সাম্প্রতিক করোনাভাইরাস ও বন্যা পরিস্থিতিতেও ছাত্রলীগ দেশব্যাপী অসহায়-দুস্থ মানুষের পাশে ছিল। আগামীতেও থাকবে।


এ সময় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম.এ সিফাত কোরাইশী সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফুয়াদ রহমান খান, তিলোত্তমা শিকদার, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, ত্রাণ ও দুযোর্গ বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার, উপ-প্রচার সম্পাদক রায়হান রনি প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here