সারাদিন নিজেকে সতেজ রাখবেন কিভাবে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ০১, ২০২১

সারাদিন নিজেকে সতেজ রাখবেন কিভাবে



সময় সংবাদ ডেস্কঃ


সতেজ‌ শরীর, সতেজ মন, আনন্দময় সারাদিন।


আমরা মানবজাতি,সারাদিন নিজেকে  কাজ - কর্মে

ব্যাস্ত রাখি,রাতে আমরা ঘুমাই।কিন্তু আমাদের কাজের 

অগ্রগতি তখনই বৃদ্ধি পাবে, যখন আমাদের  শরীর ও 

মন সতেজ থাকবে।  নিজের মনকে সতেজ রাখতে অবশ্যই রাতে পর্যাপ্ত ঘুম,‌ একই সাথে সকালে ঘুম 

থেকে জেগে ওঠা প্রয়োজন। শরীর ও মন সতেজ না থাকলে কাজে মনোযোগ আসে না । শরীরে অলসতা ভিড় জমায়

শরীরের এনার্জি,মনের সতেজতা ভাব কমে যায় ফলে

আমাদের কাজ ও ব্যাক্তি জীবনের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে।




শরীর আর মন সতেজ না থাকলে কোনো কাজ ভালো ভাবে করা যেমন সম্ভব হয়না,ঠিক তেমন কাজে মন বসেনা এবং কাজ করেও আনন্দ পাওয়া যায়না।



আসুন তবে জেনে নেয়া যাক শরীরকে সতেজ রাখতে আমরা কোন নিয়ম গুলো মেনে চলবো:




* প্রথমে‌ আমাদের রাতে ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে রাতের খাওয়া শেষ করে নিতে হবে।



* অবশ্যই রাত ১১ টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে।



* ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে,নিজ নিজ ধর্ম         অনুযায়ী প্রার্থনা শেষ করতে হবে।



*শরীরকে সতেজ রাখার জন্য হাঁটতে যেতে হবে,অথবা ব্যায়াম, ইয়োগা করতে হবে।

কারণ সকালবেলা যেকোনো এক্সারসাইজ 

আমাদের  সারাদিন নিজের  শরীর ও মনকে

সতেজ   রাখতে সাহায্য করে।




* সকালের শান্ত,নির্মল পরিবেশ মনকে সতেজ

   রাখে,আমাদের মন ও মস্তিষ্কের উপর প্রভাব 

  ফেলে,ফলে আমাদের মন প্রফুল্ল থাকে এবং 

   এতে করে আমাদের কাজের অগ্রগতি বৃদ্ধি

  পায়।সারাদিন আমরা অলসতাকে জয় করে

   নিজেকে সতেজ রাখতে পারি।




* সকালে নাস্তার দিকটাও খেয়াল রাখতে হবে,

সকালে হালকা কুসুম গরম পানিতে লেবু রস

মিশিয়ে খেলে, শরীর আরো সতেজ থাকে।

এছাড়া একটা সেদ্ধ ডিম,রুটি, একটু বাদাম  

এককাপ চা/কফি শরীরকে আরো সতেজ 

রাখে,এবং আপনার কাজের এনার্জি আরো 

বাড়িয়ে দেয়।


* নিজেকে সতেজ রাখতে দৈহিক ওজন অনুযায়ী

  অবশ্যই পর্যাপ্ত পানি পান করতে হবে।




আসুন আমরা সবাই সচেতন হই,নিজেকে সুস্থ রাখি,

সাস্থ্যবিধি মেনে চলি।




Post Top Ad

Responsive Ads Here