চিরচেনা প্রিয় ক্যাম্পাসকে বিদায় জানালো অপু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১

চিরচেনা প্রিয় ক্যাম্পাসকে বিদায় জানালো অপু




সময় সংবাদ ডেস্কঃ



 আজ কথা ছিলো চাকরির জন্য পরীক্ষা দিতে যাবে। কিন্তু সেই পরীক্ষা থেকে চিরতরে মুক্তি নিয়ে চিরচেনা ক্যাম্পাসকে শেষ বিদায় জানিয়ে চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মাসুদ আল মাহাদি অপু। 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ময়নাতদন্ত ও দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি রওনা হয়। ক্যাম্পাস থেকে পিরোজপুরের স্বরূপকাঠির উদ্দেশ্যে শেষ বিদায় নেন অপু। চিরচেনা এ ক্যাম্পাসে আর ফিরবে না অপু। গতকাল রাজধানীর চানখারপুলের একটি ভবন থেকে অপুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


আজ তাকে শেষ বিদায় জানাতে জানাজায় অংশ নিতে ক্যাম্পাসে উপস্থিত হয় তার বন্ধু-সহপাঠীরা। শেষ বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়ে অনেকে। অনেকে আবার হারিয়ে ফেলেন কান্না করার শক্তিটুকুও, বন্ধু হারিয়ে যেন নিথর তারা। বন্ধুদের সাথে কথা বলে জানা যায়, অপু ছিলো প্রখর মেধাবী, সকলের সাথে মিশুক এবং পরিশ্রমী একজন ছাত্র। তার মৃত্যুকে মেনে নিতে পারছেন না তার কাছের বন্ধুরা। অপুর বিভাগের ঘনিষ্ঠ বন্ধু মীর আরশাদুল হক বলেন, ‘সে আমাদের ফার্স্ট বয় ছিল। তার মতো মেধাবী ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই কম।'


জানা যায়, অনার্স ও মাস্টার্সে ভালো রেজাল্ট করা অপু কিছুদিন সাংবাদিকতাও করেন। চাকরি ছেড়ে গত দুই বছর ধরে প্রস্তুতি নিচ্ছিলেন বিসিএসের। ৪১তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মাসুদ আল মাহানী অপুর অস্বাভাবিক মৃত্যুতে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করছে। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যেন মহান সৃষ্টিকর্তা তাঁদেরকে ধৈয্যের সঙ্গে এই শোক সহ্য করার সাহস যোগান।

Post Top Ad

Responsive Ads Here