প্রতিবন্ধি শিক্ষার্থীদের নিয়ে পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১

প্রতিবন্ধি শিক্ষার্থীদের নিয়ে পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন




জেলা প্রতিনিধিঃ


 পঞ্চগড়ে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মিষ্টি খাইয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়েছে। তেঁতুলিয়া উপজেলার ভজনপুর প্রতিবন্ধি বিদ্যালয়ে আজ মঙ্গলবার সকালে নানা আয়োজনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়।  


এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।



পরে প্রায় দেড়শ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য নাঈমুজ্জামান মুক্তা।


তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাতিঘর। উন্নয়নের মাধ্যমে সারাবিশ্বকে তিনি আলোকিত করে যাচ্ছেন।



এসময় শিক্ষার্থীদের অভিভাবক, মুক্তিযোদ্ধা এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন ।  

Post Top Ad

Responsive Ads Here