বিএফইউজের নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১

বিএফইউজের নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট


 


সময় সংবাদ ডেস্কঃ




বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। তফসিল অনুসারে আগামী ২৩ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।


ভোটার তালিকায় নিজের নাম না থাকার বিষয়টি উল্লেখ করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান ফেরদৌস ২৩ সেপ্টেম্বর রিটটি করেন।



রিটে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্তির নির্দেশনা চান তিনি। হাসান ফেরদৌসের নাম ভোটার তালিকায় কেন অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। শ্রমসচিব ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের এই রুলের জবাব দিতে হবে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তীর্থ সলিল পাল ও নূরুল করিম।



রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

Post Top Ad

Responsive Ads Here