প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রম উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রম উদ্বোধন


 


জেলা প্রতিনিধিঃ


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে গণটিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ৬নং পাকুরিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখে এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।  


গণটিকা কার্যক্রম উদ্বোধনকালে হুইপ আতিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে দুই দিনব্যাপী গণটিকা কার্যক্রম উদ্বোধন করা হলো। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা ও করোনাকালে প্রধানমন্ত্রীর নানা পদক্ষেপের প্রশংসা করেন।



এসময় শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, সিভিল সার্জন ডা. আনওয়ারুর রউফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্তসহ অনেকেই উপস্থিত ছিলেন।  

Post Top Ad

Responsive Ads Here