ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে এলজিইডির দোয়া ও মিলাদ মাহ্ফিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১

ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে এলজিইডির দোয়া ও মিলাদ মাহ্ফিল



স্টাফ রিপোর্টার, ফরিদপুর :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করে এলজিইডি ফরিদপুর এর পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর এলজিইডির জেলা অফিসের সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়। 


এতে অংশ নেন এলজিইডি ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শচীন্দ্র নাথ হালদার, ফরিদপুর এলজিইডির নিবার্হী প্রকৌশলী কে এম ফারুক হোসেন, এলজিইডির ফরিদপুর অঞ্চলের নিবার্হী প্রকৌশলী আনন্দ কুমার সাহা, সিনিয়র প্রকৌশলী পিন্টু কুমার সাহা, সহকারী প্রকৌশলী(যান্ত্রিক) মোখলেসুর রহমান, সহকারী প্রকৌশলী তন্ময় প্রমানিক ছাড়াও ফরিদপুর এলজিইডির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
 

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পরে ৭৫ পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করেন কর্মকর্তা ও কর্মচারীরা।

Post Top Ad

Responsive Ads Here