বোয়ালমারীতে দুইশ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩০, ২০২১

বোয়ালমারীতে দুইশ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

 

বোয়ালমারীতে দুইশ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
বোয়ালমারীতে দুইশ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 

আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে দুইশ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে খরিফ-২/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ওইসব কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়।


উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক এই বীজ ও সার বিতরণ করে।  বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার দুইশ কৃষকের প্রত্যেককে ৫ কেজি মাসকলাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।


 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাসের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী থানা পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার মো. শরিফুল ইসলাম প্রমুখ।



Post Top Ad

Responsive Ads Here