হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সেতুকে কেন্দ্র করে উশৃংখল পরিবেশ সৃষ্টি হওয়ায়, শান্তিপ্রিয় দোয়ারাবাজার বাসীকে উশৃংখল না হতে ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের পরামর্শে কাজ করছে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের আহবায়ক দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনুর নেতৃত্বে অন্যান্য সদস্যরা হলে, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিমউদদীন আহমদ চৌঃ (রানা), নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুন মিয়া, বোগলা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, পান্ডারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, উপজেলা কৃষক লীগ নেতা শহীদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা বরুণ চন্দ্র দাস।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের দিকনির্দেশনায় উভয় পক্ষের সাথে যোগাযোগ ও আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতি শান্ত রাখা সহ আগামী ৫ দিনের মধ্যে ছাতক দোয়ারাবাজার আসনের এমপি মহোদয়ের সমন্বয়ে উশৃংখল পরিবেশকে শান্তিপ্রিয় করার আশ্বাস প্রদান করেন প্রতিনিধি দলের আহবায়ক ও নেতৃবৃন্দ গণ। এছাড়াও প্রতিনিধি দলের আহবায়ক দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু বলেন, এমপি মহোদয়ের সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করা হবে। সে পর্যন্ত আপনাদেরকে শান্ত থাকতে হবে।

