top ten news -somoy sangbad।সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১১, ২০২১

top ten news -somoy sangbad।সময় সংবাদ

top ten news
top ten news


 * সিনোফার্মের আরো ৫৪ লাখ টিকা আসছে শনিবার


চীন থেকে বাণিজ্যিকভাবে ক্রয় করা আরো ৫৪ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে আসছে। শনিবার ভোরে টিকা বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।


শুক্রবাব ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানান।


তিনি বলেন, বাংলাদেশের কৌশলগত অংশীদার হিসেবে যখনই প্রয়োজন হবে চীন সর্বদা সবচেয়ে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে পাশে থাকবে।


*জয়ে সিরিজ শেষ করলো নিউজিল্যান্ড


অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ৩-২ এ জিতে নিয়েছে টাইগাররা। তবে শেষ ম্যাচে জয় দিয়েই সিরিজ শেষ করলো সফরকারী নিউজিল্যান্ড।


শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ২৭ রানে টাইগারদের হারায় কিউইরা।


টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে সফরকারী নিউজিল্যান্ড। ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। 


*এমএলএম কোম্পানির নামে ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেন রাগীব


সুদমুক্ত বিনিয়োগের কথা বলে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির নামে ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া রাগীব আহসান ও তার ভাই আবুল বাশার।


রাজধানী ঢাকার শাহাবাগ থানার তোপখানা রোড এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভাউচার বই ও মোবাইল।


শুক্রবার বিকেলে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে তার অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলন করেন সংস্থাটির সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 


*দেশে করোনায় ৩ মাসে সর্বনিম্ন মৃত্যু আজ


দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত‌্যু হয়েছে। এর আগে, ৯ জুন একদিনে ৩৬ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সে হিসাবে তিন মাসের মধ্যে করোনায় একদিনে সর্বনিম্ন মৃত্যু হলো শুক্রবার।


নতুন ৩৮ জনের মৃত‌্যুতে এ সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৮৩২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ২৭  হাজার ২১৫ জন।


বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


*ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২৪৮ জন হাসপাতালে ভর্তি


গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকাতেই ২১৪ জন।


শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে ২৪৮ জন। এর মধ্যে ঢাকাতেই ২১৪ জন এবং ঢাকার বাইরের সারাদেশে রয়েছে ২৪ জন।


*নভেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে ৫০ লাখ টিকা আসবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে আগামী নভেম্বর মাস পর্যন্ত প্রতি সপ্তাহে ৫০ লাখ করে করোনাভাইরাসের টিকা আসবে।


শুক্রবার সকালে রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজে বাংলাদেশ ডেন্টাল সার্জন (বিডিএস) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


জাহিদ মালেক বলেন, এ মাসে দুই কোটি টিকা পাওয়া যাবে। গণটিকা কার্যক্রম চলমান প্রক্রিয়া। আগামী তিন মাসে প্রতি সপ্তাহে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে। কোভ্যাক্স থেকে ১০ কোটি টিকা কেনা হবে।


*অক্টোবরের পর টিকা সরবরাহ করবে ভারত বলেছেন তথ্যমন্ত্রী


তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অক্টোবর থেকে ভারতের সেরাম ইনস্টিটিউটে টিকা উৎপাদন জোরদার হবে। তখন বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী ভারত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহ করবে।


শুক্রবার রাজধানীর মিন্টো রোডের বাসভবনে সংবাদ সম্মেলনে সম্প্রতি ভারত সফরের অভিজ্ঞতা সাংবাদিকদের সামনে তুলে ধরে তিনি এ কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, ভারতের সেরাম ইনিস্টিটিউট উৎপাদন বাড়াতে না পারায় বাংলাদেশ চুক্তি অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পায়নি। আগামী অক্টোবরের শেষ দিকে এ প্রতিবন্ধকতা কেটে যেতে পারে।


*নিজেই করেন হত্যা, স্বামীর চোখের জলে ভিজল অন্তঃসত্ত্বা স্ত্রীর কবর


নিজেই চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করেন। হত্যার পর নীরবে কেঁদেছিলেনও। এমনকি স্ত্রীর শেষ বিদায়ের সঙ্গী হলো স্বামীর চোখের জল। নয়ন ভেজা আঁখি নিয়েই স্ত্রীকে কবরে রাখেন। নিজে খুন করলেও দোষ চাপিয়েছেন স্ত্রীর প্রেমিকের ওপর। শুধু তাই নয়, প্রেমিক গ্রেফতার না হওয়া পর্যন্ত পুলিশ আর গণমাধ্যমকর্মীদের দ্বারে দ্বারে ঘুরেছেন পাষণ্ড স্বামী।


স্বামীর এত নাটকের পর অবশেষে পুলিশের তদন্তে রিজিয়া আক্তার রূপা হত্যার ২৮ দিনের মাথায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এ হত্যাকাণ্ডে জড়িত রূপা আক্তারের স্বামী হায়দার আলী নিজেই। ৮ সেপ্টেম্বর এসব তথ্য জানায় পুলিশ।


*দ্বিতীয় বিয়ের ২৩ দিনেই স্বামী হলেন লাশ, গোপনাঙ্গ দিয়ে ঝরছিল রক্ত


শেরপুরের নকলায় ১৫ লাখ টাকা কাবিনে দ্বিতীয় বিয়ের ২৩ দিনের মাথায় পুরুষাঙ্গ ক্ষতবিক্ষত অবস্থায় আব্দুর রাজ্জাক নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় স্ত্রীর ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ওই সময় তার পুরুষাঙ্গ দিয়ে রক্ত ঝরছিল।


নিহত আব্দুর রাজ্জাক ওই উপজেলার ২ নম্বর নকলা ইউনিয়নের বাঁশকান্দি গ্রামের আমির উদ্দিনের ছেলে।


নিহতের ছোট মেয়ের জামাই এমদাদ জানান, লাশ উদ্ধারের সময় তার শ্বশুরের পুরুষাঙ্গে অসংখ্য সুচ ফোটানোর চিহ্ন এবং ক্ষত ছিল। পুরুষাঙ্গ দিয়ে রক্ত ঝরছিল। হত্যার পর লাশের গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


*বাড়ছে রোহিঙ্গা যৌনকর্মী, বাড়ছে পাচার



রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন ধরনের সুবিধা পেলেও থাকতে চান না সুন্দরী তরুণীরা। ক্যাম্প ছেড়ে জড়িয়ে পড়ছেন যৌন পেশায়। টাকার লোভে দালালদের হাত ধরে কক্সবাজারসহ সারাদেশে ছড়িয়ে পড়েছেন এসব তরুণী। এতে রোহিঙ্গা যৌনকর্মীর সংখ্যা ব্যাপকহারে বাড়ছে। একই সঙ্গে বাড়ছে নারী-শিশু পাচারও।


সুন্দরী তরুণীদের ক্যাম্প ছাড়ানোর নেপথ্যে রয়েছে দেশীয় ও রোহিঙ্গা দালাল চক্র। এ চক্রটি এখন বেশ সক্রিয়। প্রশাসন তৎপর থাকলেও বিভিন্ন কৌশলে নারী-শিশু পাচার চালিয়ে যাচ্ছে চক্রটি। যৌন পেশায় তাদের টার্গেট সুন্দরী তরুণীরা। বিভিন্ন প্রলোভন দেখিয়ে এসব তরুণীদেরকে ক্যাম্প থেকে সরিয়ে নিয়ে যায় এরা।


*ফের যুদ্ধে জড়াতে পারে রাশিয়া-ইউক্রেন


প্রতিবেশী দেশ রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়ানোর সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি।


শুক্রবার ইয়াল্টা ইউরোপিয়ান স্ট্র্যাটেজি (ইয়েস) সামিটে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি।


রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়ানোর সম্ভাবনা রয়েছে কিনা? এ প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ‘আমি মনে করি এমনটা হতে পারে। তিনি বলেন, এটি সবচেয়ে খারাপ বিষয় হতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সম্ভাবনা রয়েছে।’

Post Top Ad

Responsive Ads Here