![]() |
| একতা ফাউন্ডেশন এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত |
নাজমুল হাসান নিরব, নিজস্ব প্রতিবেদক:
নানা আয়োজনে সমাজসেবা মূলক সংগঠন একতা ফাউন্ডেশন এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।সংগঠনটি ২০১৫ সালের ২৯ শে সেপ্টেম্বর ফ্রি ব্লাড গ্রুপের মাধ্যমে যাত্রা শুরু করে। সংগঠনটির প্রধান কাজ হলো বিনামূল্যে ব্লাড ডোনেশন করা। এছাড়াও দুস্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা, গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, কলম ও স্কুল ব্যাগ বিতরণসহ বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করা।
সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের স্বেচ্ছাসেবীরা বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং পরিশেষে কেক কেটে কার্যক্রম সম্পন্ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মশিউর রহমান মিম, সাধারণ সম্পাদক শাহ আলম এবং প্রতিষ্ঠা কালীন সদস্য জাফর মাহমুদ, শরিফুল ইসলাম, তুহিন হাসান বাতেন, রাফিজুল ইসলাম রিয়াজ, ফাহিম মাহমুদ, আফজাল শিকদার, এ আর আকমাল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলমের সাথে কথা বললে তিনি জানান, একতা ফাউন্ডেশন সর্বদা মানুষ ও সমাজের কল্যানে বদ্ধ পরিকর। আমরা দেশ ও মানুষের জন্য আমাদের সেবা ও কার্যক্রম অব্যহত রাখবো। কারন এই দেশটা যখন আমার দায়িত্বও আমার। আমাদের সংগঠনের স্লোগানই হলো, "দেশ আমার, দায়িত্ব আমার'।

