ডেঙ্গুতে ২ জনের প্রাণহানি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

ডেঙ্গুতে ২ জনের প্রাণহানি


 




সময় সংবাদ ডেস্কঃ



দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২ জন।

এ নিয়ে চলতি বছরে মোট ১৭ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ বছর মোট ৬৩ জনের মৃত্যু হয়েছে।


সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।


গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২১৪ জনের মধ্যে ১৬৩ জন ঢাকায় এবং ৫১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।



বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৫৭ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৭৭ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ২৮০ জন রোগী ভর্তি আছেন।






Post Top Ad

Responsive Ads Here