নভেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে দেশে ৫০ লাখ করে টিকা আসবে: সাস্থ্যমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১০, ২০২১

নভেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে দেশে ৫০ লাখ করে টিকা আসবে: সাস্থ্যমন্ত্রী




নিজস্ব প্রতিবেদকঃ


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে আগামী নভেম্বর মাস পর্যন্ত প্রতি সপ্তাহে ৫০ লাখ করে করোনাভাইরাসের টিকা আসবে।

শুক্রবার সকালে রাজধানীর মহাখালীতে তিতুমীর কলজে বাংলাদেশ ডেন্টাল সার্জন (বিডিএস) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


জাহিদ মালেক বলেন, এ মাসে দুই কোটি টিকা পাওয়া যাবে। গণটিকা কার্যক্রম চলমান প্রক্রিয়া। আগামী তিন মাসে প্রতি সপ্তাহে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে। কোভ্যাক্স থেকে ১০ কোটি টিকা কেনা হবে।


তিনি বলেন, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) কোভ্যাক্সের আওতায় ১৮ লাখ টিকা দেওয়া হয়েছে। এর আগে তারা আমাদের ১০ লাখ টিকা দিয়েছে।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আর আমাদের দেশ এক নয়। করোনা সংক্রমণ হলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করবে। আমরাও সেই ধরনের পরামর্শ দেব।


তিনি বলেন, ১৮ বছরের কম বয়সীদের টিকা দিতে এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমতি আসেনি। অনুমতি দিলে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। শিশুদের করোনা আক্রান্তের হার কম।

Post Top Ad

Responsive Ads Here