দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা দোহালিয়া ইউনিয়নের দোহালিয়া বঙ্গবন্ধু বাজার সড়কে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত মহিলার মৃত্যু মামলা ভিন্ন খাতে প্রভাবিত করতে একটি মহল উঠে পরে লেগেছে। গত ২৮/০৯/২০২১ ইং দুই ব্যাটারি চালিত অটোরিক্সার চালক রাজনপুর গ্রামের কালা মিয়ার পুত্র সুহেল মিয়া (২৫) ও একই গ্রামের তাজ উদ্দিনের পুত্র জাকারিয়া (১৭)।
দুুুটি অটোরিকশার সংঘর্ষে ৪জন আহত হলে ও পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শিবপুর গ্রামের জিয়াউল হকের স্ত্রী অটোরিকশার যাত্রী মমিরুল নেছা (৪৪) মৃত্যু হয়।
নিহতের স্বামী জিয়াউল হক আসল ঘটনাকারী অটোরিকশা চালকদের মামলা থেকে বাদ দিয়ে, রাজনপুর গ্রামের বুদ্দিন মিয়ার পুত্র তাজ উদ্দিন, যে কোনদিন অটোরিকশা চালায়নি তাকে আসামি করে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামল নং দোয়ারাবাজার ০২/১৫৬।
মঙ্গলবার (৫ অক্টোবর) সরেজমিনে ঘটনার স্থান পরিদর্শন করলে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলোচনা করে জানা যায়, মুল ঘটনা কারী অটোরিকশা চালকদের নামে মামলায় না দিয়ে, মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে অটোরিকশা চালকের বাবাকে ফাঁসাতে মামলা করা হয়েছে।
বঙ্গবন্ধু বাজার টু দোহালিয়া সড়কে চলাচলকারী অটোরিকশা চালক আক্তার হোসেন, ফয়সল আহমদ, মজিব মিয়া জানান, তাজ উদ্দিন অটোরিকশা চালক নয়, সে কখনো অটোরিকশা চালায়নি। তার ছেলে জাকারিয়া অটোরিকশা চালক। মুখোমুখি সংঘর্ষে জাকারিয়া ও সুহেল মিয় দু'জন দুটো অটোরিকশা চালালে ও মামলায় তাদেরকে না জড়িয়ে মিথ্যা বানোয়াট ভাবে তাজ উদ্দিন কে ফাঁসিয়ে মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করা হয়েছে।
সিএনজি স্টেশনের সভাপতি আকলু মিয়া ও সম্পাদক আকদ্দছ আলী জানান, যে অটোরিকশার যাত্রী ছিল মহিলা ঐ গাড়ির ড্রাইবারকে মামলায় না দিয়ে তার বাবাকে হয়রানি করতেই মামল। অটোরিকশা আমাদের আওতা ভুক্ত নয়,, তবে ঐ দিন এক্সিডেন্ট করেছে দুই অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ডাইবারদের নামে মামলা না দিয়ে এক চালকের বাবাকে ফাঁসাতেই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

