দেশে একদিনে করোনা ভাইরাসে ২৩ জনের প্রাণহানি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ০৫, ২০২১

দেশে একদিনে করোনা ভাইরাসে ২৩ জনের প্রাণহানি

 




সময় সংবাদ ডেস্কঃ


দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬৯৪ জনের। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন।


মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬১৪ জনে।



এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন। একই সময়ে ২৫ হাজার ৪২২ জনের নমুনা সংগ্রহ করা হয়।



পরীক্ষা করা হয় ২৫ হাজার ৪৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৭২ শতাংশ।

Post Top Ad

Responsive Ads Here