ছয়মাসে সর্বনিম্ন মৃত্যু দেখলো দেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ০৭, ২০২১

ছয়মাসে সর্বনিম্ন মৃত্যু দেখলো দেশ


 


সময় সংবাদ ডেস্কঃ



দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। যা গত সাড়ে ছয় মাসে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৬৪৭ জনে।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনের।


এর আগে, মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ৭০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। 


উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। এ ভাইরাস শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

Post Top Ad

Responsive Ads Here