১৪ মামলার আসামী কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০৩, ২০২১

১৪ মামলার আসামী কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার




আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধিঃ


নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী ছাত্রলীগ নেতা সাহাদাত হোসেন সজলকে (৩০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


রোববার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা শহর মাইজদী বাজারের দীঘির পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


সাহাদাত হোসেন সজল আবদুল কাদের মির্জা ঘোষিত উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বসুরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের মোশাররফ হোসেনের ছেলে ও বসুরহাট পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা আক্তার হ্যাপীর ছেলে।


গ্রেফতারের প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিক্ষোপ মিছিল।


জেলা ডিবির পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। ওই মামলা গুলোতে গ্রেফতার দেখিয়ে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হবে।


পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, সজলের বিরুদ্ধে ১২টি বিস্ফোরক দ্রব্য আইনে ও একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Post Top Ad

Responsive Ads Here