একদিনে ১৯৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০৩, ২০২১

একদিনে ১৯৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


 


সময় সংবাদ ডেস্কঃ



সারাদেশে গত ২৪ ঘণ্টায় (একদিন) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে আরো ১৯৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।


বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৯৪ জন। এর মধ্যে ঢাকাতে ১৪৩ জন ও ঢাকার বাইরের সারাদেশে ভর্তি হয়েছেন ৫১ জন।


এতে আরো বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৫৮ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৯৭ জন রোগী ভর্তি রয়েছেন।



চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ১৮ হাজার ৭৪৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৭২১ জন রোগী। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৬৮ জনের মৃত্যুর হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here