দেশে একদিনে করোনা ভাইরাসে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০৩, ২০২১

দেশে একদিনে করোনা ভাইরাসে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত


 



সময় সংবাদ ডেস্কঃ




দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৫৭৩ জনে।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল করোনায় আক্রান্ত হয়ে আরো ২৪ জনের মৃত্যু হয়। এ হিসাবে দেশে করোনায় মৃত্যু কমেছে।


স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জনের।


এর আগে শনিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৪ জনের মৃত্যু হয়েছিল। তখন করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছিল ২৭ হাজার ৫৫৫ জনে।



একই সময়ে নতুন করে ৫৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। তখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছিল ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন।


উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। ভাইরাস শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

Post Top Ad

Responsive Ads Here