জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষ্মী নারায়ণপুর ধলা গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইভাই নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন লক্ষ্মী নারায়ণপুর ধলা গ্রামের জাহারুল ও সাহারুল। গাংনী থানার ওসি বজলুর রহমান গণমাধ্যমকে বলেন, নির্বাচনী সহিংসতায় দুইভাই নিহত হয়েছেন।
তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
