চরভদ্রাসনে জাতীয় সমবায় দিবস-২০২১ অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০৭, ২০২১

চরভদ্রাসনে জাতীয় সমবায় দিবস-২০২১ অনুষ্ঠিত

চরভদ্রাসনে জাতীয় সমবায় দিবস-২০২১ অনুষ্ঠিত
 চরভদ্রাসনে জাতীয় সমবায় দিবস-২০২১ অনুষ্ঠিত


চরভদ্রাসন প্রতিনিধি :


ফরিদপুরের চরভদ্রাসনে “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন”এই প্রতিপাদ্য নিয়ে শনিবার সকাল  ১০টার দিকে  জাতীয় সমবায় দিবস-২০২১ অনুষ্ঠিত হয়েছে। 


উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ উপলক্ষে পরিষদ চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।র‌্যালিটি সদর বাজার প্রদক্ষিন করে পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। 


পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাউছার।উপজেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান,সদর বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃআলমগীর হোসেন মোল্যা,সাংবাদিক মেজবাহ উদ্দিন,মোঃমিজানুর রহমান ও মোঃ রাসেল জামান প্রমুখ। 


Post Top Ad

Responsive Ads Here