নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের বারান্দা ভেঙ্গে বৃদ্ধা কে চাপা দিল বাস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ২০, ২০২১

নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের বারান্দা ভেঙ্গে বৃদ্ধা কে চাপা দিল বাস


  


জেলা প্রতিনিধিঃ


গাইবান্ধায় ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের বারান্দা ভেঙে এক পথচারী বৃদ্ধাকে চাপা দিয়েছে। দুর্ঘটনার পরই বাসটি আটক করে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।


শুক্রবার রাতে গাইবান্ধা-সাদুল্লাপুর পাকা সড়কের নারায়ণপুরের বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।


আহত বৃদ্ধা ছেরাতুন নেছা নারায়ণপুরের সোনাউল্লার স্ত্রী। গুরুতর অবস্থায় তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



স্থানীয়রা জানান, নলডাঙা থেকে আসা ঢাকাগামী জেআর রাফাত পরিবহনের বাসটি বাকির মোড়ে পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি সড়কের পাশের টিনশেড মসজিদের বারান্দা ভেঙে সড়কে থাকা ঐ পথচারী বৃদ্ধাকে চাপা দেয়। গুরুতর আহত বৃদ্ধাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে বাসটিতে ভাঙচুর চালায়। ঐ সময় বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও ইট-পাটকেল নিক্ষেপ ও বাস ভাঙচুরের সময় কয়েকজন যাত্রী আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


গাইবান্ধা সদর থানার ওসি মো. মাসুদার রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বৃদ্ধা আহতের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here