জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার রাত দেড়টার দিকে বারেক বিল্ডিং ও ফকিরহাটের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর নগরের বন্দরটিলা এলাকার মোহাম্মদ বাদলের ছেলে। তিনি ট্রাকের হেলপার ছিলেন। আহত হয়েছেন ট্রাকচালক আবু বক্কর। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বন্দর থানার ওসি নিজাম উদ্দিন বলেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত দুজনকে রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
