টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ২০, ২০২১

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


 





নিজস্ব প্রতিবেদকঃ



মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ শুরু হবে দুপুর ২টায়। এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমদুল্লাহ রিয়াদ।


টি-২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর দলে বেশ কিছু রদবদল এনে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেমেছিল বাংলাদেশ। দলে অভিষেক হয়েছিল সাইফ হাসানের। 


ব্যাট হাতে অভিষেকটা রাঙাতে পারেননি সাইফ। বলতে গেলে বাংলাদেশের টপ অর্ডার পুরোটাই ছিল প্রথম ম্যাচে ব্যর্থ।



এ ম্যাচে বাংলাদেশ ভালো করতে চাইলে টপ অর্ডারের ভালো করার বিকল্প নেই। এর পাশাপাশি বোলিং ডিপার্টমেন্টে আমিনুল ইসলাম বিপ্লবের ওপরও সবার নজর থাকবে। 


সিরিজে প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। সমতা আনতে চাইলে এ ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

Post Top Ad

Responsive Ads Here