ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ১৪, ২০২১

ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু


 


জেলা প্রতিনিধিঃ



কক্সবাজার শহরের ফুয়াদ আল খতীব হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে শিশু মৃত্যুর এ ঘটনা ঘটে।

স্বজনরা বলছেন, হাসপাতালে ভর্তি করার পর শিশু তালেবকে ইনজেকশন পুশের পরপরই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। 


মৃত শিশুর বাবা রামু উপজেলার পানিরছড়ার রবি আলম ছেলে জানান, গত ১১ নভেম্বর তার ছেলে শিশু আবু তালেবকে সামান্য ঠাণ্ডাজনিত কারণে ফুয়াদ আল খতীব হাসপাতালে ভর্তি করেছি। ২ দিনে সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এই অবস্থায় শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে পারুল নামে একজন নার্স এসে তাকে একটি ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার পরপরই আবু তালেব চিৎকার করে খিঁচুনি দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার নুরুল করিম খান এসে বলেন, নার্সের অবহেলা ও ভুল ইনজেকশন দেওয়ার কারণে আবু তালেবের মৃত্যু হয়েছে। ডাক্তার আসার পর নার্স পালিয়ে যান। 


রোগীর স্বজন রাহাত বলেন, শিশুটি মারা গেলে নার্স সব কাগজপত্র লুকিয়ে ফেলেন। আমরা প্রতিবাদ করলে মারতে আসেন হাসপাতালের কর্মচারীরা ।


হাসপাতালে অন্য এক রোগীর স্বজন থাইংখালী ইমাম হোসেন বলেন, শিশুটিকে বিকেল থেকে সুস্থ দেখেছি। কিন্তু ওই নার্স ইনজেকশন দেওয়ার পরপরই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। 


এদিকে, শিশুর স্বজনেরা ৯৯৯-এ কল দিলে সদর মডেল থানার এস আই সাইফুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে আসে। এ প্রসঙ্গে এসআই সাইফুদ্দিন বলেন, অভিযোগ পেলে হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


হাসপাতালের সহকারী ম্যানেজার (প্রশাসন) মো. সলিম উল্লাহ সুজন বলেন, কেউ ইচ্ছে করে রোগীকে মেরে ফেলে না। ভর্তির পর থেকে শিশুটির অবস্থা খারাপ ছিল।

Post Top Ad

Responsive Ads Here