দুর্বৃত্তরা নবনির্বাচিত চেয়ারম্যানসহ পাঁচ জনকে কুপিয়ে জখম করেছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ১৫, ২০২১

দুর্বৃত্তরা নবনির্বাচিত চেয়ারম্যানসহ পাঁচ জনকে কুপিয়ে জখম করেছে


 



জেলা প্রতিনিধিঃ



মাদারীপুরের শিবচরে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৫ জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাতে শিবচর উপজেলার শিবচর ইউনিয়নের কাজীরমোড় এলাকায় এ ঘটনা ঘটে। থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবচর ইউনিয়নের কাজীরমোড় এলাকায় কর্মী সমর্থক ও ছেলে সুমন ফকিরকে নিয়ে ব্যক্তিগত কাজ করছিল শিবচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল ফকির।



এ সময় তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় ইউপি চেয়ারম্যান বাবুল ফকিরসহ আহত হয় অন্তত ৫ জন। চেয়ারম্যান ও তার কর্মী-সমর্থকদের ডাক চিৎকারে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

পরে তাদের উদ্ধার করে রাত ১১টার দিকে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।



এদিকে চেয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রাতেই উন্নত চিকিৎসার জন্য ইউপি চেয়ারম্যান ও তার ছেলে সুমনসহ ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে অপরাধীদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ।

ইউপি চেয়ারম্যান বাবুল ফকির জানান, ধারালো অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালানো হয়।



এছাড়া সন্ত্রাসীরা আমার স্ত্রী ও বোনকেও ব্যাপক মারধর করে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকিব হোসেন জানান, হাসপাতালে ভর্তি হওয়া ৫ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের ঢাকায় রেফার্ড করা হচ্ছে।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, এলাকার আধিপত্য নিয়ে এই হামলার ঘটনা ঘটতে পারে।


পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করে করেছে।

Post Top Ad

Responsive Ads Here