প্রেমিকার বিয়ে অন্যত্র ,হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ১৮, ২০২১

প্রেমিকার বিয়ে অন্যত্র ,হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ


 


জেলা প্রতিনিধিঃ



কয়েক বছর ধরে চলছিল প্রেম। এর মধ্যেই প্রেমিকার বিয়ে ঠিক হয় অন্যত্র। আর এ খবর মেনে নিতে পারেননি প্রেমিক। ক্ষোভে প্রেমিকাকে আবাসিক হোটেলে নিয়ে করেন ধর্ষণ। তবে রেহাই মেলেনি প্রেমিকের। ধরা পড়েছেন পুলিশের হাতে।

মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। বুধবার অভিযুক্ত ২৮ বছরের প্রেমিক জাহাঙ্গীর আহমেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।


সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, মঙ্গলবার বিকেলে ৯৯৯ নম্বরে কল করেন এক নারী। তার বান্ধবীকে সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে আটকে রেখে ধর্ষণ করা হচ্ছে বলে জানান। ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি কোতোয়ালি থানায় জানিয়ে দ্রুত ভুক্তভোগীকে উদ্ধারের ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। পরে পুলিশের একটি দল ওই আবাসিক হোটেল থেকে ২২ বছর বয়সী তরুণীকে উদ্ধার ও ধর্ষককে আটক করে।


তাদের দুজনরই বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে। তাদের মধ্যে কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হলে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এতে ক্ষুব্ধ হন জাহাঙ্গীর। একপর্যায়ে প্রেমিকাকে হোটেলে নিয়ে ধর্ষণ করেন। তবে ঘটনার পর কৌশলে বিষয়টি বান্ধবীকে জানান ভুক্তভোগী। এরপর তার বান্ধবী ৯৯৯-এ কল দিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান।

Post Top Ad

Responsive Ads Here