বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ১৮, ২০২১

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা


 

সময় সংবাদ ডেস্কঃ



তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ খেলতে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে নামবে পাকিস্তান। এজন্য আজ ১২ সদস্যের দল ঘোষণা করেছে সফরকারী পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

পাকিস্তানের ঘোষিত ১২ সদস্যের দলে জায়গা হয়নি আসিফ আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, সরফরাজ আহমেদ, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদিরের।


সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে। সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ২০ ও ২২ নভেম্বর। টি-২০ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।  


বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-২০তে পাকিস্তানের ১২ সদস্যের দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

Post Top Ad

Responsive Ads Here