পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১৬, ২০২১

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা



সময় সংবাদ ডেস্কঃ



 বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন করে শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজকে সামনে রেখে মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস ও সৌম্য সরকার।

এছাড়া তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও দলে নেই। এদের মধ্যে তামিম ও সাকিব চোটের কারণে টি-২০ সিরিজে খেলতে পারছেন না। টেস্ট সিরিজের বিবেচনায় মুশফিক রয়েছেন বিশ্রামে।


ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন ২০২০ সালে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো উইকেটরক্ষক ব্যাটার আকবর আলী। এবারই প্রথম জাতীয় দলে সুযোগ পেলেন তিনি।


একনজরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-২০ স্কোয়াড


মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, ইয়াসির আলী চৌধুরী, শহিদুল ইসলাম, আকবর আলী।

Post Top Ad

Responsive Ads Here