গণপরিবহনের ভাড়া ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০৭, ২০২১

গণপরিবহনের ভাড়া ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব






সময় সংবাদ ডেস্কঃ



ডিজেলের দাম বাড়ার কারণে গণপরিবহনের ভাড়া ৪০ শতাংশের বেশি বাড়ানোর প্রস্তাব করেছেন পরিবহনমালিকেরা। আজ রবিবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন পরিবহন মালিক সমিতির নেতারা।


দূরপাল্লার গণপরিবহন আগের ভাড়া ছিল (২০১৩ সালে) প্রতি কিলোমিটার ১ দশমিক ৪২ টাকা। বর্তমানে প্রস্তাব করা হয়েছে ২ টাকা।



আগের ভাড়ার তুলনায় কিলোমিটার প্রতি ৫৮ পয়সা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, যা শতাংশের হিসাবে ৪০.৮৫%।

মহানগর বাসের পূর্বে ভাড়া কিলোমিটার প্রতি ছিল ১ দশমিক ৭০ টাকা। বর্তমানে প্রস্তাব করা হয়েছে ২ দশমিক ৪০ টাকা। আগের ভাড়া ও প্রস্তাবিত ভাড়ার মধ্যে পার্থক্য ৭০ পয়সা, যা শতাংশের হিসাবে ৪১.১৮%।



মিনিবাসের আগের ভাড়া ছিল কিলোমিটার প্রতি ১ দশমিক ৬০ টাকা। বর্তমানে প্রস্তাব করা হয়েছে ২ দশমিক ৬০ টাকা। আগের ভাড়া ও প্রস্তাবিত ভাড়ার মধ্যে পার্থক্য ৮০ পয়সা, যা শতাংশের হিসাবে ৫০.০০%।


উল্লেখ্য, জ্বালানি মন্ত্রণালয় গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে।


ডিজেল প্রতি লিটার ৬৫ টাকা থেকে ৮০ টাকা হারে বৃদ্ধিতে শতকরা হার দাঁড়ায় ২৩ দশমিক ০৮ শতাংশ।


Post Top Ad

Responsive Ads Here