সন্তানের সামনে মা'কে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ১৩, ২০২১

সন্তানের সামনে মা'কে হত্যা




 সময় সংবাদ ডেস্কঃ



রাজধানীর যাত্রাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্তানের সামনে রূপা আক্তার (৩০) নামের এক নারীকে হত্যা করেছে তার স্বামী। ঘটনার পর স্বামী আব্দুল জাহের পলাতক রয়েছে।

শনিবার দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।


নিহতের সন্তানের বরাত দিয়ে ওসি জানান, যাত্রাবাড়ীর গোবিন্দপুরে আবু তাহেরের টিনশেড বাড়িতে এক সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন ওই দম্পতি। বৃহস্পতিবার রাতে বাজার করাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রুপার স্বামী জাহের তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 


ওসি আরো জানান, সংবাদ পেয়ে পুলিশ ভোরের দিকে ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়ায় চলছে।  























Post Top Ad

Responsive Ads Here